জাতীয় সড়কের ধারে পরিত্যক্ত জায়গা থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য
দি নিউজ লায়নঃ জাতীয় সড়কের ধারে পরিত্যক্ত জায়গা থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বর্ধমান পুরসভার ১৩ নন্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। বোম স্কোয়াডকে খবর দিয়েছে পুলিশ। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার সকালে পরিত্যক্ত জায়গা থেকে ফলের পেটি ভর্তি বোমাসদৃশ বস্তু দেখা যায় বর্ধমান পৌরসভার ১৩ নম্বরের ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায়। ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। তারা পুরো এলাকা ঘিরে রেখেছে। আজ ঝোপের আড়ালে ফলের পেটি ভর্তি বোমা দেখতে পান স্থানীয় কয়েকজন। তারাই খবর দেন পুলিশকে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও তৃণমূলের অভিযোগ শান্ত এলাকাকে অশান্ত করতে বিজেপিই পরিকল্পিত ভাবে এই বোমা মজুত করেছে। পুলিশ তদন্ত করে দেখছে। বিজেপি জেলার সাধারণ সম্পাদক শ্যামল রায়ের অভিযোগ, 'গত লোকসভায় এই এলাকার মানুষ বিজেপিকে সমর্থন করেছেন। তাই হয়তো নিজেরা পরিকল্পিত ভাবে বোমা রেখে বিজেপি কর্মীদের ফাঁসাতে চাওয়া হচ্ছে।'

Post a Comment